দামুড়হুদায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-07-24 ইং
দামুড়হুদায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মা ও মেয়েকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দামুড়হুদা নাটুদহে চন্দ্রবাস মাঠপাড়ায় মা ও মেয়েকে কুপিয়ে জখম করেছে বোনের প্রতিবেশী স্বজন জলিল ও তার ছেলে নওসার। এ ঘটনায় আহতরা হলো- চঁন্দ্রবাস মাঠপাড়ার মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী মরিয়ম (৫৫) ও তার মেয়ে সোনাহার (৩০)। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার বিকাল ৪টার দিকে দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডার এ পর্যায়ে জলিল ও তার ছেলে হাসুয়া ও লাঠি দিয়ে মরিয়ম ও তার মেয়ে সোনাহারের উপর আক্রমণ করে। এ ঘটনায় হাসুয়ার কোপে মরিয়ম গুরুত্বর জখম হয় ও সোনাহার আহত হয়। এ সময় আহতের পরিবার তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)