বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপলোড তারিখঃ 2018-07-22 ইং
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ছবির ক্যাপশন:
ডেস্ক রির্পোট: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আলী হেসেন (১৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। আলী হোসেন ওই উপজেলার বেলডাঙ্গী কাঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে। সে মধ্য ভরনিয়া মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র। শনিবার ভোর ৪টায় ভারতের নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ১০-১২ জন গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যায় আলী হোসেন। আলী হোসেনের পিতা মোস্তাক আলী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছেলে বাড়িতেই ছিল। স্থানীয় গরুর দালালরা রাতে তার ছেলেকে নিয়ে যায়। ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের মরদেহ তার পরিবারের কাছেই আছে। এখন মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। এজন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)