উথলী মৃগমারীতে বসত বাড়িতে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি

আপলোড তারিখঃ 2018-07-20 ইং
উথলী মৃগমারীতে বসত বাড়িতে আগুন : ব্যাপক ক্ষয়ক্ষতি ছবির ক্যাপশন:
উথলী প্রতিনিধি: জীবননগর উথলীর মৃগমারী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃগমারী গ্রামের স্কুলপাড়ার মৃত মুক্তার আলী সর্দ্দারের ছেলে মোবারক হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেয়। আগুনে পুড়ে বসত বাড়ি ও গোয়ালঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. ওবাইদুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলপাড়ার মোবারক হোসেনের বসত বাড়িতে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে জীবননগর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে তাদের বসত ঘর ও গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)