চুয়াডাঙ্গায় ভাই ও ভাতিজার আঘাতে আহত-১

আপলোড তারিখঃ 2018-07-19 ইং
চুয়াডাঙ্গায় ভাই ও ভাতিজার আঘাতে আহত-১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কুতুবপুর মোহাম্মদ জুমায় জমি নিয়ে বিরোধের জেরে ভাই ও ভাতিজার হাতে গুরুত্বর আহত হয়েছে চুয়াডাঙ্গা কুতুবপুর মোহাম্মদ জুমার আমজেদ মন্ডলের ছেলে আব্দুল গনি। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙ্গিনায় লাগানো আলুগাছ কেটে দেয় আব্দুল গনির বড় ভায়ের স্ত্রী। এ আলুগাছ কেটে দেয়ার প্রতিবাদে আব্দুল গনির বড় ভাই মতিয়ার (৫৫) ও মতিয়ারের ছেলে কুরবান (৩০) মিলে লাঙলের ঈশ দিয়ে আব্দুল গনিকে পিটিয়ে জখম করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর লেখা পর্যন্ত আব্দুল গনির পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করার পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)