ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ৩৮ হাজার বিভিন্ন গাছের চারা রোপন করা হচ্ছে
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বৃক্ষরোপন অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, `সবুজে বাঁচি , সবুজ বাঁচাই-নগর-প্রাণ-প্রকৃতি সাজাই` এ স্লোগানকে সামনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ বৃক্ষরোপন কর্মসূচি চুয়াডাঙ্গায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন চুয়াডাঙ্গার আয়োজনে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে বিভিন্ন জাতের বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, সহকারি কমিশনার ফখরুল ইসলাম, সামাজিক বনায়ন নার্সারী জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল হক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদউজ্জামান উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলায় এ কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৩৩০ টি বনজ, ওষুধি, ফলজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপন করা হচ্ছে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদরে ১৭ হাজার ৫৩৮টি, আলমডাঙ্গা উপজেলায় ৪ হাজার ৭৯২টি, দামুড়হুদা উপজেলায় ৮ হাজার টি এবং জীবননগর উপজেলায় ৮ হাজার টি গাছের চারা রোপন করা হবে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় `সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই` প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে সারা দেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিচুর রহমান, মৎস্য অফিসার এজেডএম তৌহিদুর রহমান হেলাল, সমবায় অফিসার মৃনাল কান্তি মল্লিক, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম। উপজেলা বনবিভাগ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, আতিয়ার রহমান মুকুল, শরিফুল ইসলাম রোকন, আতাউর রহমান রকি, ইভান আহমেদ সুজন, হাসিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে সারাদেশে ন্যায় মেহেরপুরে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে প্রধানমন্ত্রীর পাওয়া ম্যাসেজের পর সারা দেশে একযোগে এ বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপনের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুর জেলাসহ সারা দেশে একযোগে ৩০ লাখ গাছের চারা রোপণ করা হবে।
মুজিবনগর অফিস জানিয়েছে, মহান মুক্তিযুদ্ধে আতোœৎসর্গকারী ৩০ লাখ শহীদের স্মরনে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে এবং জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ উপলক্ষে সারাদেশের ন্যায় মুজিবনগরেও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার ও মুজিবনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম উপস্থিত থেকে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল ফজল, উপজেলা ইনস্ট্রাক্টর আবু সাঈদ উপস্থিত ছিলেন। এইদিন মুজিবনগর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুুপি ইউনিয়নের খোকসা গ্রামে বৃক্ষরোপন বিষয়ক প্রচারাভিযান ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও দূষণমুক্ত পরিবেশ গড়তে প্রচারাভিযানের অংশ হিসেবে খোকসা গ্রামের ছাত্রছাত্রীদের মাঝে ৩০টি গাছের চারা বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টায় খোকসা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা শেষে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খোকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি কদর আলী, খোকসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদ্দেছ আলী, মুস্তাফিজুর রহমান, সিরিনা খাতুন, উম্মুল বানিন, সময়ের সমীকরণের সাংবাদিক সেলিম রেজাসহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
বারাদী প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার বারাদীর মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আক্তার উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম ফেরদৌস, প্রধান শিক্ষক জব্বারুল ইসলাম, সহকারী শিক্ষক সোহেল রানা, আব্দুস সামাদ, সাথী কামালসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যলয়ের উপস্থিত শিক্ষার্থীরা স্কুল আঙ্গিনায় একটি করে ঔষধী গাছ রোপন করেন।