ছবির ক্যাপশন:
কর্মসূচিগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা
ডেস্ক রিপোর্ট: জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ দুটি জেলার উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, `স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মাহবুর রহমান তালুকদার বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় নেওয়া হয়েছে বেশ কিছু কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে- মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলায় সংবাদ সম্মেলন, এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, ১৯ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য আয়োজনে র্যালি এবং উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপি মৎস্য মেলার উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান, পরে পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, ২০ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ২২ জুলাই চুয়াডাঙ্গা সরকারি কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৩ জুলাই হাটবাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিওচিত্র প্রদর্শন এবং ২৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে তিনি মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. রবিউল হক, সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছাসহ চুয়াডাঙ্গার বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় মৎস্য অফিসে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৎস্য অফিসার এ জেড এম তৌহিদুর রহমান হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিচুর রহমান, সমবায় অফিসার মৃণাল কান্তি মল্লিক, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম। এছাড়াও উপন্থিত ছিলেন সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, আতিয়ার রহমান মুকুল, শরিফুল ইসলাম রোকন, আতাউর রহমান রকি, ইভান আহমেদ সুজন, হাসিবুল ইসলাম প্রমূখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের উপস্থিতিতে দামুড়হুদা উপজেলা মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো উপস্থিত সাংবাদিকদের জানান। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ২০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস জানিয়েছে, `স্বয়ংসম্পূর্ণ মাছে দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশ` এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সমাজ সেবা অফিসার মাসুম, সমবায় অফিসার মতেহার রহমান, জীবননগর থানার (ওসি ) তদন্ত আব্দুল্লাহ আল মামুন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সম্পাদক এম আর বাবু, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমূখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, `স্বয়ং সম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ` এ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা মৎস্য বিভাগ। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া। উপস্থিত ছিলেন জেলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক, সিনিয়র মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন। সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া জেলার মাছের উৎপাদন, উৎস ও চাহিদা তুলে ধরেন বক্তব্য রাখেন। এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর ঘোষনা দেন তিনি।