জীবননগর রায়পুরে তুচ্ছ ঘটনায় যুবককে মারপিটের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-07-19 ইং
জীবননগর রায়পুরে তুচ্ছ ঘটনায় যুবককে মারপিটের অভিযোগ ছবির ক্যাপশন:
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর রায়পুরে তুচ্ছ ঘটনায় নকুল বিশ্বাস (২২) নামের এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নকুল বিশ্বাস উপজেলার রায়পুর কামারপাড়ার নারায়ণ বিশ্বাসের ছেলে। গত মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জীবননগর উপজেলা রায়পুর কামারপাড়ার নকুল বিশ্বাস রায়পুর বাজারপাড়া ইন্তাজ উদ্দীন, সেলিম, মনিরুল, দুদু, খোকনরা মিলে নকুল বিশ্বাসকে রড ও বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে। নকুল বিশ্বাস অভিযোগ করে বলেন, ইন্তাজ উদ্দীনের মেয়ে সিমলা আক্তার পুতুলের কিছুদিন আগে বিবাহ হয়। আমি তার স্বামীর সাথে পরিচিত হলে পুতুলের বাবা ইন্তাজ উদ্দীন ক্ষিপ্ত হয়ে সে ও তার দল বল নিয়ে আমাকে রড ও বাটাম দিয়ে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)