আলমডাঙ্গার ফুলবগাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-07-19 ইং
আলমডাঙ্গার ফুলবগাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউলের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার লিখিত অভিযোগ করেছে স্কুল ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য। তবে, অভিযুক্ত প্রধান শিক্ষক বলেছেন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসর বরাবর ফুলবগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দীনসহ আবু জাফর, ফারুক, রবিউল, শাহিদা, নাছিমা, বেদেনা আমিরুলের স্বাক্ষরিত একটি অভিযোগে জানা যায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে থেকে চারুকলা বাবদ ১০ টাকা করে ১৫০ জনের শিক্ষার্থীর কাছে থেকে ১৫শ’ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের কথা অগ্রাহ্য করে ইচ্ছামত বিদ্যালয় পরিচালনা করে থাকেন। কমিটির মহিলা সদস্যদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে। অভিযোগে বলা হয় দেয়াল রসে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি নষ্ট হলেও তা সংরক্ষণের ব্যবস্থা না নেয়া এবং গত বিজয় দিবসের র‌্যালিতে অনুপস্থিত থাকাসহ নানা অনিয়মের কথা উল্লেখ করা হয়। এসব কারণে তাদের দাবি প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়াতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যত্রে বদলী করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)