চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিপু চৌধূরীসহ নবগঠিত

আপলোড তারিখঃ 2018-07-19 ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিপু চৌধূরীসহ নবগঠিত ছবির ক্যাপশন:
কমিটিকে সংবর্ধনা ও আনন্দ মিছিল : হাজারো মানুষের ঢল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির আহবায়ক নির্বাচিত হওয়ায় ওবায়দুর রহমান চৌধুরি জিপুকে সংবর্ধনা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকালে প্রথমে দশমাইল বাজার থেকে বিশাল মোটরসাইকেল ও মাইক্রোবাস বহর নিয়ে বর্ণাট্য আনন্দ মিছিল বের হয়। পরে বিশাল বহরটি আহবায়ক জিপুকে নিয়ে চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বর উন্মুক্ত মঞ্চে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব কমিটির আহবায়ক ওবায়দুর রহমান চৌধুরি জিপু, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি ও শরিফুল ইসলাম রিফাতসহ বিশেষ অতিথিবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনায় আহবায়ক জিপু বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য ও আগামী নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়লাভ করার জন্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে থাকবে। যারা বাঙালি জাতির অর্জনগুলো অস্বীকার করতে চায়, খাটো করতে চায় তারা দেশপ্রেমী নয়, তাদের দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা উচিত। এ দেশের যা কিছু অর্জন বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। এর বাইরে কোনো অর্জন এই দেশের মানুষের, এই জাতির হয়নি। বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই হবে। `` উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব কমিটির যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান (মতি) ও শরিফুল ইসলাম রিফাত এবং চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত সদস্য সোহরাব হোসেন, অহিদুল ইসলাম জোয়ার্দ্দার, জিয়া উদ্দিন বিশ্বাস, মাহবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান মাসুদ, হাফিজুর রহমান কালু, আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, সাইফুল ইসলাম, তাফসির আহমেদ লাল, সোহেল রানা শাহিন, কফিল উদ্দিন, জাহিদুর রহমান মুকুল, সৈয়দ ফরিদ আহমেদ, আনিসুর রহমান, আসাদুজ্জামান সবুজ, আবু তাহের, আ.আলীম, শরিফ হোসেন, কবির হোসেন, আব্দুর রহিম, খায়রুল ইসলাম, তারিকুল ইসলাম টুকুল, আব্দুস সামাদ, আশরাফুজ্জামান নান্নু ও মাফিজুর রহমান মাফি। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান (ডেভিট), চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, পৌর কৃষক লীগের আহবায়ক রাকু, যুগ্ন আহবায়ক আরিফুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জ্যাকি হোসাইন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগের সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা কর্মিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)