কার্পাসডাঙ্গায় ৬ পিচ ইয়াবাসহ আটক ২

আপলোড তারিখঃ 2018-07-19 ইং
কার্পাসডাঙ্গায় ৬ পিচ ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ পিচ ইয়াবাসহ মোরশেদ (২৫) ও হাসিবুল (৩০) নামের দু’যুবককে ৬ পিচ ইয়াবাসহ আটক করেছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে সাইকেল মোড় থেকে এদেরকে আটক করা হয়। আটককৃত মোরশেদ দামুড়হুদার ভারত সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের আনছার আলীর ছেলে ও হাসিবুল একই গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, বুধবার বিকাল ৫টার দিকে কার্পাসডাঙ্গা আইসি ইনচার্জ এস আই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা সাইকেল মোড়ে অভিযান চালিয়ে মোরশেদ ও হাসিবুলকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে উভয়ের নিকট থেকে ৩ পিচ করে ৬ পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃতদেরকে মামলাসহ আজ আদালতে সোর্পদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)