জীবননগর ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এমপি টগর

আপলোড তারিখঃ 2018-07-18 ইং
জীবননগর ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এমপি টগর ছবির ক্যাপশন:
শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হবে জীবননগর অফিস: বাংলাদেশ ছাত্রলীগ জীবননগর ডিগ্রি কলেজ শাখার আয়োজনে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজী আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, শিক্ষার মানউন্নয়ন করতে প্রতিটি শিক্ষার্থীকে প্রতিনিয়িত কলেজে ক্লাস করতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীজননেন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি ব্যাপক উদ্দ্যোগ গ্রহন করেছে। বর্তমান সরকারের আমলে প্রাইমারী স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত যাতে কোন শিক্ষার্থী লেখাপড়া থেকে ঝরে না পড়ে সে জন্য অসহায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির ব্যবস্থা করেছে। এখন আর প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের বই ক্রয় করে পড়াশনো করতে হয় না। এখন সম্পন্ন ফ্রিতে বই পাচ্ছে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, জীবননগর থানা ছাত্রলীগের সভাপতি সোয়েব আহম্মেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিগণ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান বিপ্লব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)