নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2018-07-18 ইং
নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
পরিবেশ রক্ষায় নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহ করুন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন বলেন- এবারে প্রত্যেকটি গরুর হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন থাকবে। হাটগুলোতে থাকবে কড়া নজরদারী। যত্রতত্র কোরবানীর পশু জবেহ না করে নির্দিষ্ট স্থানে জবেহ করতে হবে। যত্রতত্র পশু জবেহ করায় রক্তসহ অন্যান্য বর্জ্য ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সকলে নিজের অবস্থান থেকে এ ব্যাপারে সচেতন হতে হবে। তিনি আরো বলেন কোরবানীর পশু জবেহ করার স্থান, ইমাম ও কসাইয়ের তালিকা প্রস্তুত করে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ওয়েবসাইট মাইক, লিফলেট, ব্যানার, ক্যাবল অপারেটরের মাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারনা চালানো যেতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম বলেন- গরুর হাটে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ আপনাদেরকে সকল প্রকার সাহায্য করবে। কোরবানীর চামড়া যেন কোনোভাবেই পাচার না হয়। চামড়া পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ওজোপাডিকোলি’র নির্বাহী প্রকৌশলী মো. সবুক্ত গীন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চুয়াডাঙ্গার সহকারি পরিচালক তপু কুমার ভৌমিক, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, জনশক্তি জরিপ কর্মকর্তা ইকবাল হাসান, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক নাছিমা খাতুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম, হাজরাহাটি ঈদগাহ কমিটির সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ঈদগাহ কমিটির সভাপতি/সম্পাদক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)