শাটারগান বাংলা মদসহ ফেন্সিডিল উদ্ধার!

আপলোড তারিখঃ 2018-07-18 ইং
শাটারগান বাংলা মদসহ ফেন্সিডিল উদ্ধার! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অভিযানে শাটারগান, বাংলা মদসহ ফেন্সিডিল উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সাহেব বাংলোতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারিনি পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সাহেব বাংলোতে অভিযান চালায়। এ সময় একটি শাটারগান, ১ বোতল ফেন্সিডিল ও দেড় লিটার বাংলা মদ উদ্ধার করে। গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাহেব বাংলোতে অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাত এক যুবক পালিয়ে যায়। পরে ওখানে পরিত্যক্ত অবস্থায় একটি শাটারগান, এক বোতল ফেনসিডিল ও দেড় লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোন মামলা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)