চুয়াডাঙ্গায় মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি

আপলোড তারিখঃ 2018-07-18 ইং
চুয়াডাঙ্গায় মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি ছবির ক্যাপশন:
বর্তমান আ.লীগ সরকার উন্নয়নের রোল মডেল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ইসলামপাড়ার নদীর ধার পুরাতন জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইসলামপাড়ার নদীর ধার পুরাতন জামে মসজিদ কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার ও মহিলা কাউন্সিলর সুলতান আরা রতœা। এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারীম হোসেন বকুল। আলোচনা শেষে ইসলাম পাড়ার নদীর ধার পুরাতন জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এরপর মসজিদ ঈমাম মুফতি মামুন অর রশীদ মোনাজাত পরিচালনা করেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ক্ষমতায় থাকি আর না থাকি আমরা মানুষের সেবা করে আসছি, যতদিন বাঁচব শেষ রক্তবিন্দু দিয়ে সেবা করে যাব। মানুষের ভালবাসা নিয়েই এগিয়ে যাব। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)