গড়াইটুপি ও তিতুদহে সংবর্ধনায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-07-18 ইং
গড়াইটুপি ও তিতুদহে সংবর্ধনায় জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও নবগঠিত গড়াইটুপি আওয়ামী যুবলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রনির উপস্থাপনা ও চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম আহবায়ক নিলুয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, বর্তমান আ.লীগ সরকার দেশের সকল দিক দিয়ে উন্নয়নের ছোঁয়া সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অবিরত। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের সকল বিশৃঙ্খলা দূর হয়ে দেশে স্বস্তি ফিরে এনেছে। শুধু তাই নয় দেশ প্রতিনিয়ত উন্নতির দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সরকারের নির্মাধীন পদ্মাসেতুসহ নানা ধরনের উন্নয়নমূলক কাজের কথা সাধারণ মানুষের নিকট তুলে ধরে বলেন, দেশকে আরও উন্নতির দিকে নিয়ে যাবার লক্ষ্য পুনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান সামসুজ্জোহা মল্লিক হাসু, চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা ত্রান বিষয়ক সম্পাদক আবু হানেফ আলী মালিতা, চুয়াডাঙ্গা সদর থানা শাখা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. নুরুল ইসলাম। এছাড়াও তিতুদহ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবলীগ নেতা শুকুর আলী, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম রানা, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, তিতুদহ ইউপি যুবলীগ সাবেক সভাপতি বসন্ত কুমার, তিতুদহ ইউপি ছাত্রলীগ সভাপতি আমজেদ হোসেন, তিতুদহ ইউপি যুবলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান পলাশ, আ.লীগ নেতা হাফিজুর রহমান হাপু তপন কুমার, সাইদুর রহমান লাবলু প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)