মেহেরপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ৭ বছর জেল!

আপলোড তারিখঃ 2018-07-18 ইং
মেহেরপুরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর ৭ বছর জেল! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: স্ত্রী হত্যার অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের এলাহী বক্সের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩ মার্চ ভবানীপুর গ্রামের শহিদুল ইসলাম তার স্ত্রী রেহেনা খাতুনকে নির্যাতন করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় রেহেনার ৩ মাস বয়সী জমজ ২ সন্তানসহ ৫ সন্তান ছিল। এ ঘটনায় রেহেনার ভাই আনোয়ার বাদী হয়ে গাংনী থানায় তার ভগ্নিপতি শহিদুলকে আসামী করে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-গাংনী থানা ৪। তারিখঃ ৩/৩/২০১৮। জিআর কেস নং-১৫০/১২। সেশন নং-২১/১৩। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলায় প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করে। এতে আসামী শহিদুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে এ্যাড. খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)