পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় আনছারবাড়ীয়া রেলওয়ে স্টেশন ফের চালু!

আপলোড তারিখঃ 2018-07-17 ইং
পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় আনছারবাড়ীয়া রেলওয়ে স্টেশন ফের চালু! ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আনসার বাড়ীয়া রেলওয়ে স্টেশনটির প্রতিবেদন দৈনিক সময়ের সমীকরণ সহ জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন হয়। এক সপ্তাহ বন্ধ থাকার পর জীবননগর উপজেলার আনছারবাড়ীয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের নির্দেশে পুনরায় চালু হয়েছে। গতকাল সোমবার সকালে স্টেশন মাস্টার হিসেবে মিন্টু রায় যোগদান করেন। যোগদানের পর তিনি স্টেশনের সকল স্বাভাবিক কার্যক্রম চালু করেন। স্টেশনটির স্বাভাবিক সকল কার্যক্রম চালু হওয়ায় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, চলতি ৫ জুলাই জনবল সংকট দেখিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ ঘোষণা করেন। স্টেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করায় ট্রেনযাত্রী সাধারণের সীমাহীন দূর্ভোগ বৃদ্ধি পায়। এবিষয়ে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)