ছবির ক্যাপশন:
মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে
আলমডাঙ্গা অফিস: `সাংস্কৃতি রুখে দেবে মাদকের আগ্রাসন` এই শ্লোগানে আলমডাঙ্গা থানা ও আলমডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে `সাস্কৃতি রুখে দেবে মাদকের আগ্রাসন` শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
প্রধান অতিথি তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য প্রচন্ড ক্ষতিকর। সর্বগ্রাসী মাদক একটি সম্ভাবনাময় রাষ্ট্রকেও ধ্বংস করে দিতে পারে। যে কোন মূল্যে মাদকের ছোবল থেকে আমাদের আপনজন ও প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হবে। তাই মাদকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মাদক সন্ত্রাস চোরাচালান ও জঙ্গীবাদকে কঠোর হস্তে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শীমা সারমিন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাসের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শেখ নুর মহাম্মদ জকু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জহুরুল ইসলাম স্বপন, হারদী মীর ছামছদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সাগর, কলেজিয়েট স্কুলের উপাধক্ষ্য শামিম রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দ. হামিদুল ইসলাম আজম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লালন ঘরানার শিল্পী আব্দুল লতিফ শাহ, বেবি নাদিয়া, চাঁন্দ মনি, গোলাম রহমান, রেজাউল ইসলাম, আতিক বিশ্বাস, অনিক সাইফুল, সুবর্না, বাঁশিতে খোকন, হারমোনিয়ামে মন্টু, তবলায় তুসার, ঢোলে সুমন, দোাতারায় জহুরুল ইসলাম। এ সময় আলমডাঙ্গা থানার সকল এসআই, এএসআই, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে মাদকবিরোধী নাটক প্রদর্শন করা হয়। মিডিয়া হাউজের পরিবেশনায় হামিদুল ইসলাম আজম রচিত ও পরিচালিত নাটক `দায়ী কে` নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হামিদুল আজম, পরাগ বিশ্বাস, আবুল হাসান, কবির হোসেন, রেজাউল হক, শরিফুল ইসলাম রোকন, সোহেল, অপুর্ব, মামুন, মিলন, কামাল হোসেন, সাহানারা বেগম, নাসিমা খাতুন। বিশেষ চরিত্রে অভিনয় করেন থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ও এসআই সাইফুল ইসলাম। নাটকটি দর্শক নন্দিত হয়।
