নাটুদাহ আটকবর পরিদর্শনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-07-17 ইং
নাটুদাহ আটকবর পরিদর্শনে হুইপ ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ আটকবর স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল সোমবার সকাল ১১টায় তিনি এ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে তিনি আট শহীদ স্মৃতি কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন, সাবেক জেলা শ্রমিক লীগের সদস্য গোলাম রসুল, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু, ওমর ফারুক, আলমগীর প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)