মাদকদ্রব্য আইনে মামলা : ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-07-17 ইং
মাদকদ্রব্য আইনে মামলা : ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক ৩ ছবির ক্যাপশন:
গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযান দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিলসহ রুবেল (৩৫), ছাব্বির (২৮) ও হালিম শাহাকে (৫০) আটক করেছে। আটককৃত রুবেল চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার মৃত দুলালের ছেলে, ছাব্বির একই পাড়ার আতিয়ার রহমানের ছেলে ও হালিম শাহা দামুড়হুদার লোকনাথপুর গ্রামের মৃত আক্কেল আলী শাহর ছেলে। `` গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে দামুড়হুদার লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের নিকট থেকে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াটার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই নাহিরুল ইসলাম ও এসআই রাম প্রসাদ গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান করছিল। এসময় রুবেল ও ছাব্বির একটি ডায়াং ১০০সিসি অনটেষ্ট মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিল। এসময় তাদে মোটরসাইকেলের গতিরোধ করে পুলিশ। তাদের দেহ তল্লাশি করে কোন কিছু না পেলেও পরে তাদের মোটরসাইকেলের পিছনে থাকা ঘাসের ভিতর থেকে ৪ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লোকনাথপুর গ্রামের হালিম শাহাকে তার বাড়ীর সামনে থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার এদেরকে আদালতে সোর্পদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)