দর্শনায় থানা পুলিশের অভিযানে চোর কাজল আটক : মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-07-17 ইং
দর্শনায় থানা পুলিশের অভিযানে চোর কাজল আটক : মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুরে অভিযান চালিয়ে চিহ্নিত চোর সালাউদ্দিন ওরফে কাজলকে (৪৩) আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। কাজলের দেয়া তথ্যমতে তার নিজ বাড়ি থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃত কাজল দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ার মাদক স¤্রাজ্ঞী মুন্নির স্বামী এবং ঢাকা মানিকগঞ্জ জেলার শিংগাইল উপজেলার তাতী গ্রামের রহমানের ছেলে। দামুড়হুদা থানার এসআই নাহিরুল ইসলাম জানান, চলতি বছর গত ২২ ফেব্রুয়ারী রাতে দর্শনা সিন্ডবিপাড়া সিপি গোডাউনের পেছনে সেনা সদস্য আনারুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্রের সদস্যরা হানা দেয়। এসময় চোরেরা ওই বাড়ির জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ৩ ভরি সোনার গহনা, নগদ টাকা, কাপড়-চোপড়সহ প্রায় দু’লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ চুরির অভিযোগে গতকাল সোমবার সকালে দর্শনা দক্ষিণ চাঁদপুরের হল্টস্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোর সালাউদ্দিন ওরফে কাজলকে আটক করা হয়। কাজলের দেয়া তথ্যনুসারে ওইদিন বিকালে তার বাড়ি থেকে সেনা সদস্যের বাড়ির চোরাইকৃত একটি মোবাইল, ইমিটিশনের নেকলেস ও কিছু কাপড়-চোপড় উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)