চুয়াডাঙ্গায় ‘স’ মেশিনের ঘুরন্ত ব্লেডে জড়িয়ে কিশোরের তিন আঙ্গুল বিচ্ছিন্ন

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
চুয়াডাঙ্গায় ‘স’ মেশিনের ঘুরন্ত ব্লেডে জড়িয়ে কিশোরের তিন আঙ্গুল বিচ্ছিন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের সাথে শাহিন ফার্নিচার নামক কাঠের আসবাব তৈরির কারখানায় ছোট করাত মেশিনে কাঠ চেরাই করার সময় হাতের তিনটি আঙ্গুল হারিয়েছেন আনারুল (১৪) নামের এক কিশোর। জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের সাথে অবস্থিত শাহিন ফার্নিচার আসবাব তৈরির কারখানায় কাঠ চেরাই করার সময়ে অসর্তকতাবসত মেশিনের ব্লেডে আনারুলের বাম হাতের তিনটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় কারখানায় কর্মরত অন্যান্যরা আনারুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনটি আঙ্গুল হারানো কিশোর আনারুল চুয়াডাঙ্গা ইসলামপাড়ার ওসমান আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)