চুয়াডাঙ্গা পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ১২

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
চুয়াডাঙ্গা পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ১২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১২ জন আহত হয়েছে। গতকাল রবিবার চুয়াডাঙ্গার পৃথক পৃথক স্থানে এ সকল দূর্ঘটনা ঘটে। পৃথক এ দূর্ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মৃত ইসহাক আলীর ছেলে লিখন (১৭), লিখনের বন্ধু সাগর (২০), গাইদঘাঁট চাঁনপুরের মতিয়ার রহমানের ছেলে শামিম (২২), একই এলাকার মৃত ভিকু মল্লিকের ছেলে বাদশা মিয়া (৬৭), আলুকদিয়া আন্দুলবাড়ীয়ার বিশারদ আলীর ছেলে আকাশ (১৯), একই এলাকার ইকরামুলের ছেলে শাহিন (১৯), সাইদুরের ছেলে সাজিত (১৮), আজন আলীর ছেলে সাগর (১৮), কিতাব উদ্দিনের ছেলে অনিম (১৮), বেল্টুর ছেলে ইমন (১৯) ও রবিউলের ছেলে শামিম (১৯)। জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ এলাকা চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ে পাড়ার মোড়ে যাওয়ার সময় কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেওয়ালের সাথে ধাক্কা লেগে গুরত্বর জখম হয় লিখন ও তার বন্ধু সাগর। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। লিখনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, গাইদঘাঁট উক্ত চাঁনপুরে বিকাল ৬টার দিকে ছাগলের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর জখম হয়েছে শামিম ও মোটরসাইকেলের পিছনে বসে থাকা বাদশা মিয়া। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে কোয়ারেডাঙ্গা ফুটবল মাঠে ফুটবল খেলা শেষে আলকুদিয়া আকন্দবাড়িয়ার ফুটবল টিম দুইটি আলমসাধুযোগে বাড়ি ফেরার পথে ভালাইপুর মোড়ে ওই দুইটি আলমসাধুর মধ্যে মোড় ঘুরতে যেয়ে সংঘর্ষ হয়। এত আলুকদিয়া আকুন্দবাড়িয়ার ৮জন গুরুত্বর জখম হয়। এরপর তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)