প্যারোলে মুক্তি পেয়ে দাফনকার্যে অংশগ্রহণ

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
প্যারোলে মুক্তি পেয়ে দাফনকার্যে অংশগ্রহণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় হত্যা মামলায় আটক ইকরা-ঝন্টুর মায়ের ইন্তেকাল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামের আশাবুল হত্যা মামলার আসামী ইকরা ও ঝন্টু প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযা ও দাফনকার্যে অংশ নিয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দুই ঘন্টা তারা প্যারোলে মুক্তি পায়। জানা গেছে, ইকরামুল ও ঝন্টুর মা হোসনে বানু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুতে উভয়ের আরেক ভাই আশাদুল দুই ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে দুই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম ইকরামুল ও সামসুল ওরফে ঝন্টুকে জেলা কারাগার থেকে নিয়ে গাড়াবাড়িয়া গ্রামে যায়। সেখানে তারা মায়ের জানাজায় ও দাফনকার্যে অংশ নেয়। পরে তাদেরকে পুনরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারী তারিখে বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদরের গাঁড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশাবুল ওরফে আসাব উদ্দীন (৪৮) প্রতিপক্ষের হামলায় নিহত হন। পরদিন ২৮ এপ্রিল নিহতের ভাই শাহাবউদ্দীন বাদী হয়ে গাড়াবাড়িয়ার মৃত মকছেদ মন্ডলের ছেলে ইমরামুল হককে প্রধান আসামী করে ৩৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)