চুয়াডাঙ্গায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
চুয়াডাঙ্গায় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও দেশের জনশক্তি হবে নিজস্ব প্রতিবেদক: একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষে চুয়াডাঙ্গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা হলরুমে ৮ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতিবন্ধি বলে অবহেলা করবেন না। তাদেরকে লেখাপড়া করার সুযোগ দিতে হবে। বর্তমান সরকার সমাজের উপেক্ষিত প্রতিবন্ধীদের সুবিধার্তে কাজ করছে। তাদেরকে প্রতিমাসে ভাতা দেওয়ার পাশাপাশি শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন যারা তাদের মাঝে হুইল চেয়ার দেওয়া হচ্ছে। সরকারের এই কর্মকান্ড চলমান। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। এই শিশুদেরকেও শেখ হাসিনার সরকার জনশক্তিতে পরিণত করবে। সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশিমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম ও উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুক হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সন্নাসী কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)