ঝিনাইদহে ট্রাক চাপায় কৃষক নিহত

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
ঝিনাইদহে ট্রাক চাপায় কৃষক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল আড়ুয়াকান্দি গ্রামের মৃত কওসার মন্ডলের ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে মাঠে কাজ করতে যাচ্ছিলেন সিরাজুল। ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন রাস্তার পাশে। সিরাজুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)