দামুড়হুদায় মাদকব্যবসায়ী সহিদুল আটক : ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
দামুড়হুদায় মাদকব্যবসায়ী সহিদুল আটক : ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১২০ বোতল ফেনসিডিলসহ সহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গার কোমরপুর ব্রীজের নিকট থেকে তাকে আটক করা হয়। আটক মাদকব্যবসায়ী সহিদুল ইসলাম উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সিপুর মাঠপাড়ার মৃত নুরু সর্দ্দারের ছেলে। পুলিশ জানায়, ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে কোমরপুর ব্রীজে কাছে অভিযান চালান কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ। সকাল ৮ টার দিকে সহিদুল ইসলাম একটি বস্তা মাথায় নিয়ে ব্রীজের নিকট আসে। এসময় পুলিশ শহিদুলকে আটক করে। পরে তার বহনকরা বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস। আটককৃত সহিদুল ইসলামকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)