আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অপচেষ্টার বিচার চেয়ে মানববন্ধন

আপলোড তারিখঃ 2018-07-16 ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অপচেষ্টার বিচার চেয়ে মানববন্ধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোলদাড়ি গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অপচেষ্টাকারী মিঠুনের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঘোলদাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের লোকজনসহ অভিভাবকরা অংশগ্রহণ করে। জানা যায়, আলমডাঙ্গার ঘোলদাড়ি গ্রামের প্রবাসি লাল্টুর কন্যাসহ ৪ জন ৩য় ও ৪র্থ শ্রেণীর ছাত্রী গত ১২ জুলাই স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের আতিয়ার ছেলে মিঠুন ওই ৪ ছাত্রীকে ফুঁসলিয়ে কেরুজ খামারে পাশে নিয়ে যায়। সেখানে সে লাল্টুর কন্যাকে জাপটে ধরে ধনচে ক্ষেতের ভেতর নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে ঘটনাস্থলে লোকজন ছুটে গেলে মিঠুন পালিয়ে যায়। সংবাদ পেয়ে পিন্টুর ছেলে তানভীর মিঠুনকে খুঁজতে গেলে তাকে একা পেয়ে মারধর করে। এ ঘটনায় লাল্টুর ভাই পিন্টু বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করে। এদিকে, মিঠুনকে গ্রেফতার ও শাস্তির দাবীতে গতকাল রোববার ঘোলদাড়ি বাজারে এ মানববন্ধন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)