বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায়

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ছবির ক্যাপশন:
হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপিকে ফুলেল শুভেচ্ছা আনিছ বিশ্বাস: বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগাঠনিক সম্পাদক মো: মাসুদুর রহমান মাসুম ওরফে গরিব রুহানী মাসুম। চুয়াডাঙ্গা জেলার বঙ্গবন্ধু প্রজন্মলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. শহীদ মোতাহের হোসেন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এসময় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে ঘরে ঘরে যেয়ে ভোট চেয়ে শেখ হাসিনাকে আবার নৌকা মার্কায় নির্বাচিত করে দেশের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন লোটাস জোয়ার্দ্দার, শরিফ, আলিফ জোয়ার্দ্দার, লিটন, মিজানুর, জসিম, মেজে, রকিবুল, বিপ্লব, বাবলু মল্লিক, ডলার, জহুরুল, সুমন, শিমুল, মামুন, স্বপন, মনিরুল, রাজ্জাক, রফিকুল প্রমূখ। এদিকে, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাংগাঠনিক সম্পাদক গরিব রুহানী মাসুম সকল ইউনিটের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে কেন্দ্রীয় সিন্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলার বঙ্গবন্ধু প্রজন্মলীগের জেলা সকল থানা, পৌরসভা, ইউনিয়নের মেয়াদ পূর্ণ হওয়ায় সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)