সংবাদ সম্মেলন অভিযোগ হত্যা ও টাকা ছিনতাই মামলার আসামী যুবলীগের আহবায়ক!

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
সংবাদ সম্মেলন অভিযোগ হত্যা ও টাকা ছিনতাই মামলার আসামী যুবলীগের আহবায়ক! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: টাকার বিনিময়ে হত্যা ও ব্যাংক থেকে টাকা ছিনতাই মামলার আসামীকে যুবলীগের ৪নং ওয়ার্ডের আহবায়ক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবু জোয়ারদার গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযাগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ঝিনাইদহ জেলা যুবলীগ কমিটির আদেশ উপেক্ষা করে ব্যাকডেটে এই কমিটি করা হয়েছে। কমিটিতে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রুহুল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামী ও পুবালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ছিনতাই মামলার (মামলা নং জিআর ১৮৮/১৬) চার্জসিট ভুক্ত আসামী হামদহ খন্দকারপাড়ার আব্দুস সাত্তারকে আহবায়ক করা হয়েছে। লিখিত অভিযোগে বাবু জোয়ারদার উল্লেখ করেন, আওয়ামীলীগকে বিতর্কিত করতে একটি মহল এই ন্যক্কার জনক কাজ করেছে। তিনি জানান, ২০১৩ সালে ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সেই কমিটির আমি সাধারণ সম্পাদক। অথচ নতুন কমিটি গঠনের সময় আমাকে বা সভাপতি লিমন বিশ্বাসকে জানানো হয়নি, যা গঠনতন্ত্র বিরোধী। ৫০ হাজার টাকার বিনিময়ে হত্যা ও টাকা ছিনতাই মামলার আসামীকে যুবলীগের নেতৃত্ব দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)