কালীগঞ্জে রেল লাইনের পাশে যুবকের লাশ!

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
কালীগঞ্জে রেল লাইনের পাশে যুবকের লাশ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৫) যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রেল পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে সকাল ৮টার দিকে স্থানীয় কৃষকরা লাশটি দেখতে পায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে। স্থানীয়রা মনে করছে, হত্যার পর করে কেউ লাশ রেল লাইনের পাশে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। রেলে কাটা পড়লে এতো দুর লাশ ছিটকে পড়তো না বলে স্থানীয়রা মনে করেন। বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, আমরা খবর পেয়েছি। লাশ যেহেতু রেল লাইনের পাশ তাই রেলওয়ে জিআরপি থানা উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এদিকে শনিবার রাত পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায় নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)