জীবননগরে স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ : একজনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
জীবননগরে স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ : একজনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করাই একজনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাকিবকে গুরুত্বর আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ছাত্রলীগ নেতা সাকিব বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর হাইস্কুল সড়কে ঈশিতা নামের এক ছাত্রীকে উত্যক্ত করার সময় মেয়েটি প্রতিবাদ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে কথিত ছাত্রলীগ নেতা নয়ন ও তার সাথে থাকা কয়েকজন ছাত্রলীগ নেতা তাকে চড়থাপ্পর মারতে থাকে। ঘটনাটি দেখার পর আমি তাদেরকে প্রতিবাদ করলে তারা আমার উপরেও হামলা চালায়। তারা চেয়ার দিয়ে মেরে আমাকে রক্তাক্ত জখম করে। আমার ধারণা আগের ক্ষোভ থেকেই তারা আমার উপর হামলা করেছে। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা নয়নের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, জীবননগরে ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষের যে অভিযোগ উঠেছে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)