চুয়াডাঙ্গা তারাদেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহনকালে সাহিদুজ্জামান টরিক

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
চুয়াডাঙ্গা তারাদেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহনকালে সাহিদুজ্জামান টরিক ছবির ক্যাপশন:
সিঙ্গাপুরে থেকেও দেশের জন্য কাজ করতে পারছি এটা আনন্দের নিজস্ব প্রতিবেদক: সাহিদ ট্যুরস এন্ড ট্রাভেলস’র ব্যবস্থাপনা পরিচালক, বিজনেস চেম্বার অব বাংলাদেশ (বিডিচ্যাম)’র প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা, সিঙ্গাপুর ৫০০ এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড-২০১৮ অর্জনকারী বিশিষ্ট শিল্পপতি তারাদেবী ফাউন্ডেশনের উপদেষ্টা চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিককে তারাদেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশী বিনিয়োগ সম্ভাবনায় সিঙ্গাপুর বিজনেস মিশনের নেতৃত্ব প্রদান করায় গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তারাদেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিক বলেন- বাংলাদেশে সিঙ্গাপুরের প্রতিনিধি দল নিয়ে আসার পর এত বড় একটা কাজ সফল হয়েছে, সেটা নিয়ে আমি আনন্দিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আশাবাদী হয়েছি। প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা করেছেন। আলোচনার সময় অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী দুই দেশের সরকারি এবং ব্যবসায়ীপর্যায়ে নিয়মিত সংলাপ আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন বলে প্রধান অতিথির বক্তব্যে জানান কৃতি এই ব্যবসায়ী। সাহিদুজ্জামান টরিক আরো বলেন, সফরটা সফল হয়েছে। সিঙ্গাপুরে থেকেও দেশের জন্য কাজ করতে পারছি এটা আমার জন্য অনকে আনন্দের। এসময় তিনি আরো বলেন ‘আমি সংবর্ধনা অথবা ফুলেল শুভেচ্ছা নিতে চাই না; আমি সকলের সাথে আলাপ করতে, মিশতে ভালোবাসি। যতদিন বেঁচে আছি সকলের ভালোবাসার জন্য কাজ করে যেতে চাই।’ তারাদেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন তারাদেবী ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রিপনুল হাসান ও সদস্য সাংবাদিক শাহ আলম সনি। তারাদেবি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও তারাদেবি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব হাসান কচি, তারাদেবী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, সহ-সভাপতি রফিক রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রিপনুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন আলী, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক দিপংকর দে, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তছলিম উদ্দিন ফিরোজ, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, ক্রীড়া সম্পাদক মিলন বিশ্বাস, কার্যকরী সদস্য শাহ আলম সনি, আব্দুস সালাম, মো. আব্দুস সালাম, কিশোর কুমার কুন্ডু, ডা. তারিকুজ্জামান, আব্দুর রশিদ হীরা, মাফিজুর রহমান মাফি ও এনামুল হক শাহ মুকুল। এসময় তারা দেবী ফাউন্ডেশনের পাচঁকমলাপুর কওমি মাদ্রাসার জন্য তারা দেবী ফাউন্ডেশন প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা পাচঁ কমলাপুর কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আলহাজ্ব মোহা. সাহিদুজ্জামান টরিকের হাতে জুন থেকে ডিসেম্বর পযর্ন্ত ৬ মাসের ৬ লাখ টাকার চেক হস্তান্তর করে তারাদেবী ফাউন্ডেশন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)