শৈলকুপায় পাউবোর খাল ভেঙ্গে গ্রাম প্ল¬াবিত

আপলোড তারিখঃ 2016-11-01 ইং
শৈলকুপায় পাউবোর খাল ভেঙ্গে  গ্রাম প্ল¬াবিত ছবির ক্যাপশন:

`try654`

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া জোড়া ব্রীজের নিকটে পানি উন্নয়ন বোর্ডের সেকেন্ডারি সেচ খাল ভেঙ্গে বহু আবাদী জমি প¬াবিত হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় পানিতে খালের দক্ষিন পাশের বাধ ভেঙ্গে গেলে গ্রামে পানি ঢুকে বহু আবাদী জমি ও বসতবাড়ি প¬াবিত হয়। গ্রামবাসি জানিয়েছেন, খালের পানি ঢুকে শীত কালীন সবজিসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের বাড়িতে পানি ঢুকে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আমি ওই এলাকার দায়িত্বে নেই। তবে গেট ম্যান আবাইপুর গ্রামের সিরাজুর ইসলামকে গেট খুলে পানি কমানোর পরামর্শ দিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)