চুয়াডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে কুকুরের কামড়ে শিশু জখম

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
চুয়াডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে কুকুরের কামড়ে শিশু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে কুকুরের কামরে গুরুত্বর জখম হয়েছে এক শিশু। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কুকুরের কামরের আহত শিশু দামুরহুদা গোবিন্দপুড় সমজিদ পাড়ার রিপন আলীর মেয়ে রিয়া (৪)। ঘটনা সুত্রে জানা যায়, কয়েকদিন আগে পরিবারের সাথে চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি বনানিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে শিশু রিয়া। শনিবার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎই একটি কুকুর রিয়াকে আক্রমন করে। এতে রিয়া গুরুত্বর জখম হয়। কুকুরটি রিয়ার হাতে, মুখে কামড় দেয় ও কান কামড়ে প্রায় বিচ্ছিন্ন করে দেয়। এ সময় রিয়ার স্বজনরা রিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)