কার্পাসডাঙ্গায় কৃষক জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য প্রমাণ ছাড়া

আপলোড তারিখঃ 2018-07-15 ইং
কার্পাসডাঙ্গায় কৃষক জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য প্রমাণ ছাড়া ছবির ক্যাপশন:
সংবাদ প্রকাশ করায় নিন্দার ঝড় : থানায় অভিযোগ সোহেল রানা ডালিম: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হুদাপাড়ায় পূর্বশত্রুতামূলক ব্যক্তি প্ররোচনায় কৃষক জাহাঙ্গীরকে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী আখ্যা দিয়ে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সঠিক তথ্য প্রমাণ ছাড়া উদ্দেশ্য প্রণোদিত হয়ে একই এলাকার নাজমুল হাসান গ্যাগার সাথে জড়িয়ে এ ধরণের মিথ্যা সংবাদ প্রকাশ করায় এলাকায় সর্বত আতঙ্ক ছড়িয়ে পড়াসহ বইছে নিন্দার ঝড়। তাছাড়া একজন সংবাদ কর্মির পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। ভুক্তভোগীর পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। একইসাথে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। সারাদেশে চলছে মাদক বিরোধী সাড়াশি অভিযান। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষকে দমিয়ে রাখতে বিভিন্ন অপকৌশলে নেমেছে এক শ্রেণির সুযোগ সন্ধ্যানীরা। ভুল তথ্য দিয়ে অর্থের বিনিময়ে এ ধরনের অপকৌশলের আশ্রয় নিয়ে সাধারণ মানুষের হয়রানিসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে তারা। ঠিক একইভাবে প্রতিপক্ষের অপকৌশলের শিকার হয়েছেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হুদাপাড়ার জাহাঙ্গীর। জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা হুদাপাড়া গ্রামের আনছার মাস্টারের ছেলে স্থানীয় ইউপি সদস্য হিসেবে নির্বাচনকারী বর্তমানে ছিট-কাপড়ের ব্যবসাসহ পারিবারিক কৃষিকাজ করে সংগ্রামী জীবনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত জীবন পার করছে জাহাঙ্গীর। রাজনৈতিকভাবে বিরোধী একটি দলের সমর্থন করে সে। পরিবারের অন্য সদস্যদের মতামতের ভিত্তিতে গত ইউপি নির্বাচনে অংশ নেওয়া ছিলো তার জীবনের বাধা বিপত্তির প্রধান কারন। এরপর থেকেই তাকে দমিয়ে রাখতে শুরু হয় একের পর এক অপকৌশল। গত কয়েক মাস আগে স্থানীয় বিজিবি ক্যাম্পে ভুল তথ্য দিয়ে ধরিয়ে দেওয়া হয় তাকে। সে সময় ক্যাম্প কর্তৃপক্ষ কয়েক ঘন্টা পর স্থানীয় গ্রামবাসীর মতামতের ভিত্তিতে ছেড়ে দেয় জাহাঙ্গীরকে। এই ঘটনার পর থেকেই ওই গ্রামে অস্থিরতা বিরাজ করছে। এরপরও থেমে নেই তাকে দমিয়ে রাখার অপকৌশল। গত মাসের ২৪ তারিখ একই গ্রামের নাজমুল হাসান গ্যাগার নামের সাথে জাহাঙ্গীরের নাম জড়িয়ে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। উক্ত বিষয়ের ভিত্তিতে হুদাপাড়া গ্রামে একপ্রান্ত থেকে অপর প্রান্তে অনুসন্ধান করতে গেলে স্থানীয়রা জাহাঙ্গীরের বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশ করায় চরম ক্ষুদ্ধ। একইসাথে পত্রিকায় প্রকাশ হওয়া অপর ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চালালে তার বিরুদ্ধে পাওয়া যায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফলে ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়ে অপর ব্যক্তির সাথে জড়িয়ে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন হওয়ায় এলাকায় নিন্দার ঝড় বইছে। একইসাথে একজন সংবাদ কর্মি এ ধরনের সংবাদ পরিবেশন করে একজন সাধারণ মানুষের জীবন ক্ষতির মুখে ঠেলে দিয়েছে বলে তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে এলাকার সাধারণ মানুষ। জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচনের পর থেকে আমার উপর এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তাছাড়া রাজনৈতিকভাবে বিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থন করার কারনে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, স্থানীয় কিছু ব্যক্তির প্ররোচনায় গত মাসের ২৪ তারিখে একই এলাকার নাজমুল হাসান গ্যাগার নামের সাথে আমার নাম জড়িয়ে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে। এঘটনার পর তার পক্ষ থেকে দামুড়হুদা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়। একই সাথে তিনি স্থানীয় আইন প্রয়োগকারী প্রতিটা সংস্থাকে এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার জন্য দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)