চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ছবির ক্যাপশন:
জিপু চৌধূরী আহ্বায়ক ও মতিয়ার-রিফাত যুগ্ম আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে আহ্বায়ক এবং মতিয়ার রহমান মতি ও শরিফুল ইসলাম রিফাতকে যুগ্ম আহ্বায়ক করে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোল্লা আবু কাওসার সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনান্য সদস্যরা হলেন- সোহরাব হোসেন, অহিদুল ইসলাম জোয়ার্দ্দার, জিয়া উদ্দীন বিশ্বাস, মাহবুল ইসলাম সেলিম, আব্দুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান মাসুদ, হাফিজুর রহমান, আকিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, সাইফুল ইসলাম, তাহসিব আহমেদ লাল, সোহেল রানা শাহিন, কফিল উদ্দীন, জাহিদুল রহমান মুকুল, সৈয়দ ফরিদ আহমেদ, মাফিজুর রহমান মাফি, আনিসুর রহমান, আসাদুজ্জামান সবুজ, আবু তাহের, আব্দুল আলীম, শরিফ হোসেন, কবির হোসেন, আব্দুর রহিম, খায়র`ল ইসলাম, তারিকুল ইসরাম টুকুল, আব্দুস সামাদ ও আশরাফুজ্জামান মানু। এদিকে, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মিছিলটি কোর্ট মোড় হতে শুর` হয়ে পৌরসভা মোড় প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। সেখানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছা সেবকলীগের নবগঠিত কমিটির যুগ্ম আহব্বায়ক মতিয়ার রহমান মতি। এছাড়াও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য তসলিম উদ্দীন ফিরোজ, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, তাসরিফ আহমেদ লাল, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, ইমরান আহমেদ বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সদস্য বিপ্লব আহমেদ, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সবুজ, মাফিজুর রহমান মাফি, আবু তাহের, আব্দুর রহিম, খাইর`ল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য রানা, আতিকুর রাব্বি, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা ইমরান শেখ, তোতা, খাইর`ল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন পিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা জুয়েল রানা, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ, কানন, হার`ন, ইসতিয়াক সিথুন প্রমূখ। আনন্দ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)