বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষা স্থগিত!

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষা স্থগিত! ছবির ক্যাপশন:
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি : জীবননগর ধোপাখালী মাধ্যমিক নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের অনুসন্ধানীমূলক তৎপরতায় শেষ মূহুর্তে এসে বন্ধ হয়ে গেছে জীবননগর ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ম বর্হিভূত প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষা। গতকাল শুক্রবার দুপুরে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষা কমিটি এই নিয়োগ পরিক্ষা শেষ মূহুর্তে এসে বন্ধ করে দিয়েছে। গত ১৬ জানুয়ারি জীবননগর ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরিপত্র অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ৬ মাসের মধ্যে পরিক্ষা নেওয়ার নির্দেশ আছে। আগামী ১৬ জুন হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৬ মাস। এরই মাঝে গত ৬ জুন প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সহকারি শিক্ষক হিসাবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাকে পরিবর্তন করে ১০ বছরের সহকারি শিক্ষক ও কমপক্ষে ৩ বছরের সহকারি প্রধান শিক্ষক হিসাবে অভিজ্ঞতার সংশোধীত পরিপত্র জারী করে শিক্ষা মন্ত্রণালয়। এমতাবস্থায় মেয়াদ শেষ হওয়ার মুখোমুখি আজ বিকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষা নেওয়ার কথা ছিলো। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিক্ষার্থী দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা বিভাগে ফোন দিয়ে বিষয়টিকে জানালে সমীকরণ’র প্রতিনিধিরা বিষয়টি দৃষ্টিগোচর করে অনুসন্ধানী তদন্ত শুর`র এক পর্যায়ে দুপুরের দিকে নিয়োগ কমিটি বন্ধ করে দেয় নিয়োগ পরিক্ষাটি। এ ব্যাপারে ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ পরিক্ষার কমিটির সভাপতি সোহরাব উদ্দীন সমীকরণকে বলেন, নতুন নিয়ম হওয়ায় পরিক্ষাটি স্থগিত করা হয়েছে। শেষ মুহূর্তে এসে নিয়মবর্হিভূত পরিক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি জানতেন না। ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে, নিয়োগ কমিটির সদস্য জীবননগর মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র জানান, পরিক্ষা যে আজ ছিলো তা সম্পর্কে তিনি জানেন না এবং স্থাগিত হয়ে গেছে সেটার বিষয়েও কিছু জানেন না। নিয়োগ পরিক্ষা সম্পর্কে ডিজির প্রতিনিধি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার জানান- আমি ডিজির প্রতিনিধি হিসাবে নিয়োগ পরিক্ষাটিতে দায়িত্ব পায়। সরকারি সংশোধিত পরিপত্রের বিষয়টি জানতে পেরে নিয়ম অনুযায়ি নিয়োগ পরিক্ষাটি স্থাগিত করা হয়েছে। আইন মেনে পরিক্ষাটির বিষয়ে নিয়োগ কমিটি সিধান্ত নেবে। এদিকে, প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট অনেকেরই প্রশ্ন শেষ মূহুর্তে তড়িঘরি করে পরিক্ষা নেওয়ার পেছনে অন্যকিছু আছে কিনা?

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)