পুলিশ সদস্য গুর`তর আহত : আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
পুলিশ সদস্য গুর`তর আহত : আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে যাওয়া ছাগল দেখতে গিয়ে বিপত্তি : সিগন্যালের ধাক্কায় আফজালুল হক/র`দ্র রাসেল: চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনের নিচে ছাগল দেখতে গিয়ে সিগন্যালের ধাক্কায় আল-আমিন (২৭) নামের এক পুলিশ সদস্য গুর`তর জখম হয়েছে। তবে অল্পের জন্য ট্রেনের কাটা থেকে প্রানে রক্ষা পেয়েছে আল-আমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে এ দূর্ঘটনা ঘটে। আহত আল-আমিন পুলিশ সদস্য বলে জানা গেছে। তিনি যশোর জেলার ফরহাদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে আল আমিন যশোর থেকে র`পসা এক্সপ্রেস ট্রেনযোগে চুয়াডাঙ্গায় আসছিলো। ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি ছাগল ট্রেনের নিচে পড়ে। এ সময় আল-আমিন ট্রেনের দরজা থেকে মাথা বাইরে বের করে ছাগলটি দেখার জন্য। স্টেশন সংলগ্ন একটি হোম সিগন্যালের সাথে তার মাথায় আঘাত লেগে সিগন্যালের একটি নাট তার মাথার মধ্যে ঢুকে যায় এবং মাটিতে ছিটকে পড়ে। অল্পের জন্য সে প্রাণে রক্ষা পায়। মুহুর্তের মধ্যে উৎসুক জনতার ভিড় হয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আল-আমিনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। মাথার ভেতরে ঘেনু বেরিয়ে গেছে। তবে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। উন্নত চিকিৎসার জন্য আল-আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ জালাল ও রেলওয়ে স্টেশন মাস্টার পলাশের নিকট জানতে চাইলে তারা বলেন, ঘটনার পর আমাদেরকে কেউ জানায়নি বিষয়টি। আমরা অনেক পরে শুনেছি। এক যুবক সিগন্যালের সাথে আঘাত লেগেছে। আর যখন শুনেছি তখন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে চলে গেছে। এদিকে গতকাল সকালে হাসপাতাল কর্তৃপক্ষ আল-আমিনকে রাজশাহীতে রেফার্ড করলে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)