শৈলকুপায় দুই দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় !

আপলোড তারিখঃ 2016-11-01 ইং
শৈলকুপায় দুই দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় ! ছবির ক্যাপশন:

`shailkupaঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি ঔষুধ ও ১টি কীটনাশকের দোকান থেকে জরিমানা আদায় করেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও কীটনাশক বিক্রির দায়ে গাড়াগঞ্জ জারিন ফার্মেসী থেকে ১০ হাজার, চড়িয়ারবিলের সুমনা মেডিকেল থেকে ৫ হাজার ও মেসার্স কবিরুল ইসলাম কীটনাশক দোকান থেকে ৫ হাজারসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে শৈলকুপার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার জানান, ঔষুধের দোকান ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড করা হয়েছে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা সহকারী পরিচালক (অ:দা:) সুচন্দন মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)