আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে আটক ৪

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে আটক ৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত ও ২ চোরসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ফাঁড়ি পুলিশের আইসি অচিন্ত্য অভিযান চালিয়ে জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রাম থেকে টিপু সুলতানের ছেলে আরিফুল ইসলাম (২৬), এসআই সাইফুল দুর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে হাবিল উদ্দিনের ছেলে রিয়াজুল ইসলামকে (২৫) আটক করে। তারা চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে এএসআই মোস্তফা গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নেপাল মিস্ত্রির ছেলে সোহেলকে আটক করে। সে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। অপরদিকে, এএসআই আসাদ ক্যানেলপাড়া থেকে সাধন ঘোষের ছেলে জাইদুলকে আটক করে। সে সন্দেহভাজন আসামী বলে পুলিশ জানিয়েছে। তার বির`দ্ধে ৫৭/১ ধারায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)