আলমডাঙ্গা কলেজের শিক্ষক মহাসীনের স্মরণ সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
আলমডাঙ্গা কলেজের শিক্ষক মহাসীনের স্মরণ সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
স্বনির্ভর বাংলাদেশ গড়তে আ.লীগ সরকার কাজ করে যাচ্ছে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডিগ্রী কলেজের গণিত বিভাগের প্রভাষক মরহুম মহাসীন আলীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা ডিগ্রী কলেজের হলর`মে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়ামান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, দেশে সরকার থাকবে, থাকবে শক্ত বিরোধী দল। শক্ত বিরোধী দল না থাকলে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা ব্যাহত হয়। সরকার গঠন করা দল এবং বিরোধী দলকে অবশ্যই স্বাধীনতার পক্ষের শক্তি হতে হবে। মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে, স্বাধীনতাকে স্বীকার করতে হবে। বহু রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকাকে যে দল সম্মান করে না, সেই দলকে বাঙালি জাতি রাষ্ট্রীয় ক্ষমতায় তথা সরকারে বা বিরোধী দলে দেখতে চায় না। দেশটি নিয়ে খেলা চলছে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এখনও মাথাচাড়া দিয়ে দেশবিরোধী চক্রান্ত অব্যাহত রেখেছে। স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে যে যেখানেই আছি আমরা, আমাদের সকলকেই সজাগ থেকে দেশের পক্ষে, দেশের স্বার্থে কাজ করতে হবে। দেশকে পরনির্ভরতা থেকে স্বনির্ভরতার দিকে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন সেটাই। তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান। পরনির্ভরতা হ্রাস করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। প্রধান অতিথি প্রয়াত শিক্ষক মহাসীনের স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত শিক্ষক মহসীন সকল ছাত্রছাত্রীসহ শিক্ষকদের মন জয় করতে সক্ষম হয়েছিল। একজন শিক্ষকের যে যে গুণ থাকার দরকার তা মহসীনের মধ্যে ছিল। যে কারনে খুব অল্পদিনে কলেজের জনপ্রিয় শিক্ষকে পরিণত হয়েছিল মহসীন। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর সে লক্ষে একজন সঠিক কারিগর হিসেবে কলেজ পরিচালনা পর্ষদ মহসীনকে নিয়োগ দিয়েছিলো। প্রধান অতিথি স্মৃতিচারনমূলক বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, মহসীনকে আমি খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। সে খুব সদালাপি ও সুন্দর মনের মানুষ ছিল। এসময় তিনি মহসীনের ছোট দুই ছেলে ও পরিবারের জন্য ১ লাখ টাকা প্রদান করার ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিচালনা পরিষদের সদস্য আওরঙ্গজেব মোল্লা টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অর`ণ। এচাড়াও উপস্থিত ছিলেন কলেজ কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির`ল ইসলাম মন্টু, রোকনুজ্জামান ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মামুন আল রেজা, আলম হোসেন, আব্দুল হাই, শিক্ষক প্রতিনিধি তাপস রশিদ, মরহুমের পিতা আক্কাস আলী, শিক্ষক প্রতিনিধি রেজিয়া সুলতানা টুম্পা প্রমূখ। প্রভাষক আমির`ল ইসলাম জয়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)