ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বাসটার্মিনাল এলাকা থেকে ফেন্সিডিলসহ আব্দুল কাদের (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে টার্মিনালের উত্তরা ইউনিক বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল কাদের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মৃত চান্নু শেখের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বাস টার্মিনাল এলাকায় মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার ইসমাইল হোসেন ও এস আই ইউনুস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল কাদেরকে আটক করে। আব্দুল কাদের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)