চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2018-07-14 ইং
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জ বোয়ালিয়া রোডের সততা ও জোয়ার্দ্দার ফার্মেসীর পাশে থেকে এ মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি চুুয়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের কুড়াল মন্ডলের ছেলে ও সততা ফার্মেসীর মালিক তোয়োব আলীর। তিনি জানান, প্রতিদিনের ন্যায় আমি সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল ফার্মেসীর পাশে রাখি। তবে গত বৃহস্পতিবার মোটরসাইকেলটি ঘাড়ে লক করে ফার্মেসীর পিছনে রেখেছিলাম কিন্তু চোরে সুযোগ পেয়ে গাড়ির লক ভেঙ্গে ফেলে আমার ১৩৫ সিসির কালো রঙের ডিসকভারি মোটরসাইকেল যার লাইসেন্স নং চুুয়াডাঙ্গা ল ১১-১৭০০ চুরি করে নিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)