দর্শনা অফিস: দর্শনায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু স্বপ্না খাতুন (১৮) আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দর্শনা শান্তিনগর পিতার বাড়িতে ঘরে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বপ্না দর্শনা শান্তিনগরের শওকত আলীর মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শান্তিনগর শওকত আলীর মেয়ে স্বপ্না খাতুন (১৮) বাড়ির সকলের অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগাই। বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত স্বপ্না খাতুন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের সিংহপাড়ার নওশাদ ওরফে হান্নান বিডিআরের ছেলে জুবায়ের হোসেনের স্ত্রী। পরিবার পক্ষ জানায় নিহত স্বপ্না খাতুন দীর্ঘদিন ধরে পেটের পিড়া রোগে ভুগছিলেন। সে পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, দামুড়হুদা থানা পুলিশ নিহত স্বপ্না খাতুনের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
