আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোলদাঁড়িতে এক স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গ্রামের মিঠুন (২৪) নামের এক যুবক তাকে উত্যক্ত করার চেষ্টা করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা থানায় অভিযোগ করেছে। জানা গেছে, আলমডাঙ্গার ঘোলদাঁড়ির পিন্টু, আতিয়ার ও মতিয়ারের মেয়ে স্কুল থেকে বাড়ির ফেরার পথে একই গ্রামের মিয়াপাড়ার আতিয়ারের ছেলে মিঠুন কেরুজ ফার্মের নিকট পেয়ে তাদের ফুসলিয়ে ধনচে ক্ষেতের নিকট নিয়ে যায়। এ সময় পিন্টুর মেয়েকে উত্যক্ত করার অপচেষ্টা চালায়। ওই স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে সে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পিন্টুর ছেলে তানভীর মিঠুনকে খুঁজতে গেলে তাকে পেয়ে মিঠুন মারধর করে। এ ঘটনায় পিন্টু বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
