চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপের কামড়ে আহত ৩

আপলোড তারিখঃ 2018-07-12 ইং
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সাপের কামড়ে আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৃথকস্থানে সাপের কামড়ে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন চাঁন বিশ্বাস (৪০), আবেদ আলী (৪৫) ও আমানউল্লাহ (৩৮)। গতকাল বুধবার পৃথক স্থানে এ সকল ঘটনা ঘটে। ঘটনাসুত্রে জানা যায় বোয়ালপাড়া মাঠে নিজের ধান ক্ষেতে কাজ করার সময় চাঁন বিশ্বাসকে একটি সাপে কামড়ে দেয়। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত চাঁন বিশ্বাস চুয়াডাঙ্গা পদ্,বিলা বুড়াপাড়ার মৃত ওমর আলীর ছেলে। এদিকে নিজ বাড়িতে গোরুর গোয়ালের গরুকে আবার দেওয়ার সময় গোয়ালের চালের বাতার সাথে ঝুলে থাকা একটি সাপ আবেদ আলীর মাথায় কামড় দেয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আবেদ আলী মেহেরপুর, গাংনী মানিকদিয়া পশ্চিমপাড়ার আমিন উদ্দিনের ছেলে। অপরদিকে নিজের বাড়ির সামনের রাস্তার সাথে নিজের টোং দোকানের সামনে বসে ছিলো। মো. আমানউল্লাহ এসময় একটি সাপে তাকে কামড় দেয় এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আমানউল্লাহ হাউলি লোকনাথপুর মাদ্রাসা পাড়ার আব্দুল খালেকের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)