ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ায় এক দম্পতির উপর নির্যাতনের অভিযোগ। গতকাল বুধবার রাত ১০টার দিকে গুরুতর আহত এক দম্পতি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে ভর্তি হয়। এ দম্পতি দামুড়হুদা জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে মামুনর (২৫) ও মামুনের স্ত্রী রশিদা খাতুন (২০)।
এসময় তারা অভিযোগ করে বলে মামুনের বড় ভাই মনি, ফুপাতো বোন হিমু ও মামুনের দাদি হাজেরা পাঁচ জন মিলে তাদের দুজনকে কাবারি, চলা ও লাঠি দিয়ে বেধরক মারপিঠ করে। এই মারপিটের কারণ জানতে চাইলে দম্পতি উভয় বলে তাদের নিজ বাড়ির টিনের বেড়া খুলে বড়ঘর তৈরি করায় ও অন্তসত্তা ফুপাতো বোনকে আশ্রয় দেয়ায় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডারএক পর্যায়ে মামুনের বড়ভাই, ফুপাত বোন, সোহান, মামুনের দাদী ও নিজ বাড়িতে আশ্রয় দেয়া হিমু সবাই মিলেই চড়াও হয়ে তাদের দুজনকে বেধরক মারপিট করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দম্পতি দয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো।
