আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার থানাপাড়ার সাদ্দাম (১৮) নামের এক যুবককে ছাগল চুরির অপরাধে আটক করেছে এলাকার লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার থানাড়ার মৃত আকমল হোসেনের ছেলে সাদ্দামকে হাউসপুর এলাকা থেকে এলাকার লোকজন আটক করে। এলাকাবাসীর অভিযোগ, সে হাউসপুরের রানা আহম্মেদের একটি ছাগল চুরি করে নিয়ে যাবার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।
