প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিঙ্গাপুরের বানিজ্য প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2018-07-11 ইং
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিঙ্গাপুরের বানিজ্য প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্য ৫০০ একর জমি দেবে বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সিঙ্গাপুরের বিনিয়োগকারিদের শিল্প স্থাপনের জন্য দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৫শ’ একর জমি বরাদ্দ দেয়ার প্রস্তাব করেছেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সিঙ্গাপুরের ব্যবসায়ী ফোরামের (এসবিএফ) নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এই প্রস্তাব দেন। বাংলাদেশে সফররত সিঙ্গাপুরের বাণিজ্য প্রতিনিধিদলের সাথে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রাথমিকভাবে শিল্প কারখানা স্থাপনের জন্য এই পরিমাণ জমি প্রদানের প্রস্তাব করেন। সিঙ্গাপুরের ব্যবসায়ীদের আড়াই হাজার একর জমির প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশে তাদের শিল্প কারখানা স্থাপনের জন্য সরকার আরও জমি বরাদ্দের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সর্বশেষ সিঙ্গাপুর সফরের সময় সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রন জানিয়ে দেশের নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নিজস্ব শিল্প কারখানা গড়ে তোলার জন্য জমি বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধি দলটি এ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ (বিইজেডএ) এবং বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ কতৃর্পক্ষের (বিইপিজেডএ) সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ সফরের জন্য ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে কৃষিভিত্তক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কিত শিল্প কারখানা স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে। প্রতিনিধি দলটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিশেষ করে বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার জন্য এসময় প্রধানমন্ত্রী দুই দেশের সরকারি এবং ব্যবসায়ী পর্যায়ে নিয়মিত সংলাপ আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন। ``বাংলাদেশ বিজসেন চেম্বার অব সিঙ্গাপুর-এর প্রেসিডেন্ট মো. সাহিদুজ্জামান টরিক সিঙ্গাপুরে ব্যাংকিং খাতসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশি তরুণ আইটি বিশেষজ্ঞদের সাফল্যের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান তিনি এ ব্যাপারে অবগত আছেন। এসময় প্রধানমন্ত্রী বিডিচ্যাম এর প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিককে বাংলাদেশি তরুনদের সাফল্যের ধারাবাহিকতায় ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন- বাংলাদেশ বিজসেন চেম্বার অব সিঙ্গাপুর-এর প্রেসিডেন্ট মো. সাহিদুজ্জামান টরিক, সিঙ্গাপুর-ইন্ডিয়া কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস চেয়ারম্যান প্রসুন মুখার্জি, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সহকারি নির্বাহী পরিচালক কোডি লি, এন্টারপ্রাইজেস সিঙ্গাপুরের জৈষ্ঠ্য উন্নয়ন সহযোগি সাবরিনা হো এবং ডিবিএস ব্যাংক অব সিঙ্গাপুরের ভাইস প্রেসিডেন্ট লুইস অ্যালেজান্ডার গুনারতেœ। এছাড়া সাবের হোসেন চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’র নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিঙ্গাপুরের আটত্রিশ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল ৫ দিনের সফরে গত ৭ জুলাই থেকে ঢাকায় অবস্থান করছে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) এর চেয়ারম্যান সিয়ং সেং টিও মিশন লিডার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান প্রসুন মুখার্জি বাণিজ্য প্রতিনিধি দলটির ডেপুটি লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)